Slide

চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন

Slide

একাডেমিক ভবন

EIIN
130495
Institution Code
BMS-001
Center Code
N/A
ESTD Year
1975

আমাদের সম্পর্কে

মাদ্রাসা পরিচিতি ও মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস : এলাকাবাসী বিশিষ্ট মুরব্বিয়ান এর উদ্যোগে দেশী ও প্রবাসী সর্বস্তরের দ্বীন দরদী ভাই বোনদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় শাহসিকন্দর নিবাসী বিশিষ্ট বিদ্যোৎসাহী ও দাতা মরহুম কুটন মিয়া চৌধুরী সাহেবের দানকৃত ভূমির উপর ০১/০১/১৯৭৫ ইংরেজি সনে সম্পূর্ণ বেসরকারীভাবে “ মাদ্রাসায়ে ইসলামিয়া লালাবাজার” নামে অত্র মাদ্রাসার নামকরণ করা হয়। মাদ্রাসাটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন “শামছুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী” ছাহেব কিবলা ফুলতলী (রহঃ)। অতঃপর ০১/০৭/১৯৭৮ ইং তারিখ হতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা কর্তৃক ইবতেদায়ী - দাখিল স্তর পর্যন্ত লালাবাজার দাখিল মাদ্রাসা নামে স্বীকৃতি প্রাপ্ত হয়। অতঃপর মাদ্রাসাটি দাখিল স্তর পর্যন্ত এমপিও ভুক্ত হয়। উল্লেখ্য, ১৬ জন ছাত্র নিয়ে স্থানীয় বাহাপুর জামে মসজিদে সর্বপ্রথম অস্থায়ীভাবে মাদ্রাসার পাঠদান কার্যক্রম শুরু হয়। আলিম স্তর: বিগত ০১/০৭/১৯৯৩ইং তারিখ হতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা কর্তৃক মাদ্রাসাটি আলিম ১ম বর্ষে পাঠদানের অনুমতি লাভ করে এবং ০১/০৭/১৯৯৭ ইং তারিখ হতে আলিম ২য় বর্ষে সাধারণ বিভাগে একাডেমিক স্বীকৃতি লাভ করে। লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থা যুক্তরাজ্য (অত্র এলাকার প্রবাসী বন্ধুগণ) এর বিশেষ আর্থিক সহযোগিতায় এবং অন্যান্য সকল প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় দীর্ঘ ৮বছর সম্পূর্ণ বেসরকারি ভাবে আলিম শাখা পরিচালনার পর ০১/১০/২০০১ ইং তারিখ হতে মাদ্রাসাটি আলিম স্তরে এমপিও ভুক্ত হয়। ফাজিল স্তর: মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর দীর্ঘদিনের প্রচেষ্টার পর বিগত ২৩/১১/২০২১ ইং তারিখ হতে অত্র মাদ্রাসা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়,ঢাকা কর্তৃক ফাজিল (স্নাতক) বিএ স্তরে ২২/১১/২০২৫ খ্রি: তারিখ পর্যন্ত ৪ (চার) বছর মেয়াদে পাঠদানের অনুমতি লাভ করে। এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষার্বোড,ঢাকা কর্তৃক ১/৭/২০২৬ ইং তারিখ হতে ৩০/৬/২০২৯ ইং তারিখ পর্যন্ত ৩(পাঁচ) বছরের জন্য স্বীকৃতি লাভ করে। মাদ্রাসার অবস্থান: মাদ্রাসাটি ঢাকা - সিলেট মহাসড়কের অদূরে কোলাহলমুক্ত ও মনোরম পরিবেশে সিলেট জেলার, দক্ষিণ সুরমা উপজেলাধীন লালাবাজারে অবস্থিত। মাদ্রাসার অর্জন: “ লালাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি” সিলেট সদর উপজেলার অন্তর্ভুক্ত থাকাকালীন ২০০১ সালে উপজেলার শ্রেষ্ট মাদ্রাসার মর্যাদা অর্জন করে এবং জনাব, মাওলানা নূর আহমদ (সহ: মৌলভী ) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সুনাম অর্জন করেন। শিক্ষা সপ্তাহ ২০২২ সালে অত্র মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক এবং মোঃ মুস্তাকিম দাখিল ১০ম শ্রেণির ছাত্র উপজেলার (মাদ্রাসার) মধ্যে শ্রেষ্ঠ ছাত্রের স্বীকৃতি অর্জন করে। শিক্ষা সপ্তাহ ২০২৩ ইং সনে অত্র মাদ্রাসা দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি অর্জন করে। মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল লতীফ শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান এর স্বীকৃতি অর্জন করেন। এমনিভাবে অত্র মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক জনাব মোঃ শাহীনুর ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের মর্যাদা অর্জন করেন। শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং সনে অত্র মাদ্রাসা দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি অর্জন করে। মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক জনাব মোঃ মনঞ্জরুল হক শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের মর্যাদা অর্জন করেন।
Principal

অধ্যক্ষ মহোদয়ের বাণী

بسم الله الرحمن الر حيم ان الحمد لله والصلاة والسلام على النبى من لا نبى بعده পথ ভুলা বনি আদমকে সুপথের দিশা দেয়ার লক্ষ্যে এ পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসুলের আর্বিভাব হয়েছিল। তারা জাতিকে হেদায়ের পথে পরিচালিত করে ছিলেন। আম্বিয়ায়ে কেরামের পর এ গুরুদায়িত্ব আলেমগণের উপর অর্পিত হয়। আলেমগণ যেহেতু ورثة الأنبياء সুতরাং নবীগনের এই মহান দায়িত্ব তাদেরই পালন করতে হবে। আর এ আলেমে দ্বীন তৈরীর মারকাজ হচ্ছে আলমাদারিছুল ইসলামিয়্যাহ। যে সকল মাদরাসা প্রতিষ্ঠার নেপথ্যে আল্লাহর প্রিয় বান্দা তথা আউলিয়ায়ে কেরামের পৃষ্ঠ পোষকতা রয়েছে। সে সকল মাদ্রাসাই হক্কানী আলিম পীর বুজুর্গ জন্ম দিচ্ছে এবং তারাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে داعى الى الله এর কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। সে ধারাবাহিকতায় লালাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররদি ইয়েমনী (র:) এর অন্যতম সফর সঙ্গী হযরত শাহ সিকন্দর (রঃ) ও শাহ গাজী (রঃ) এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী লালাবাজার সংলগ্ন বাসিয়া নদীর তীরে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে কোলাহল মুক্ত ও মনোরম পরিবেশে 1975 ইং সনে প্রতিষ্ঠিত হয়েছে। যার ভিত্তি প্রস্তর স্থাপন করেন আল্লাহর মাহবুব ওলীয়ে কামেল শামছুল উলামা আল্লামা হযরত মাওলানা আব্দুল লতীফ চৌধুরী ছাহেব কিবলা ফুলতলী (রঃ)। উল্লেখযোগ্য সংখ্যক নিঃস্বার্থ,নিবেদিত ও মহৎ প্রাণ ব্যক্তি বর্গের নিরলস প্রচেষ্টায় মাদ্রাসাটির আত্ম প্রকাশ ঘটে। অতপর এলাকার সর্বস্তরের ইসলাম দরদী মুসলমান ভাই-বোনদের ঐকান্তিক প্রচেষ্টায় ও অত্র নির্বাচনী এলাকার এমপি মহোদয়গণের এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর মান্যবর সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরীর সহযোগিতায় সময়ের দাবীতে বর্তমানে মাদ্রাসাটি ফাজিল (ডিগ্রি) স্তরে উন্নীত হয়। আমি আশাবাদী অদূর ভবিষ্যতে এ মাদ্রাসাটি কামিল স্তরে উন্নীত হবে ইনশাআল্লাহ। আমি মাদ্রাসাটির উত্তোরোত্তর সমৃদ্ধি ও সু-খ্যাতি কামনা করছি। পরিশেষে মাদ্রাসার ভূমিদাতা, অর্থদাতা, শ্রমদাতা,সমর্থক, শুভাকাঙ্খী, দেশি ও প্রবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের দুনিয়া আখেরাতের কল্যান কামনা করছি। উল্লেখ্য, আমি জীবনের অধিকাংশ সময় প্রায় তিন যুগ অত্র মাদ্রাসার নগণ্য খাদিম হিসেবে খেদমতে নিয়োজিত আছি। কাজেই মাদ্রাসার শুভাকাঙ্খী সর্বমহলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। মুহাম্মদ আব্দুল লতীফ অধ্যক্ষ/সদস্য সচিব লালাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ডাক: লালাবাজার , দক্ষিণ সুরমা, সিলেট।
Principal
Chairman

সভাপতি মহোদয়ের বাণী

আমাদের ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতি ও সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি মনে করি। আশা করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কার্যক্রমটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে। ওয়েবসাইট প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জনগণের সেবক হিসেবে গড়ে উঠুক এবং তাদের পথ চলা হোক সত্য, সুন্দর, কল্যাণ ও আলোর পথে। সবার জন্য আমার শুভ কামনা।
Chairman
0+
Classes
0+
Students
0+
Teachers
0+
Staffs

সম্মানিত শিক্ষকবৃন্দ

সকল শিক্ষক

Visual Journey

Gallery

View All Pictures
abc

Jul 26, 2026

abc

Sample Gallery 2

Jul 13, 2026

Sample Gallery 2

Sample Gallery 1

Jul 12, 2026

Sample Gallery 1

abc

Jul 26, 2026

abc

Sample Gallery 2

Jul 13, 2026

Sample Gallery 2

Sample Gallery 1

Jul 12, 2026

Sample Gallery 1

Student Demographics

No class data available

Summary

  • Total Students 0
  • Boys 0
  • Girls 0
  • Muslim 0
  • Hindu 0
  • Other 0