আমাদের সম্পর্কে
মাদ্রাসা পরিচিতি ও মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস : এলাকাবাসী বিশিষ্ট মুরব্বিয়ান এর উদ্যোগে দেশী ও প্রবাসী সর্বস্তরের দ্বীন দরদী ভাই বোনদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় শাহসিকন্দর নিবাসী বিশিষ্ট বিদ্যোৎসাহী ও দাতা মরহুম কুটন মিয়া চৌধুরী সাহেবের দানকৃত ভূমির উপর ০১/০১/১৯৭৫ ইংরেজি সনে সম্পূর্ণ বেসরকারীভাবে “ মাদ্রাসায়ে ইসলামিয়া লালাবাজার” নামে অত্র মাদ্রাসার নামকরণ করা হয়। মাদ্রাসাটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন “শামছুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী” ছাহেব কিবলা ফুলতলী (রহঃ)। অতঃপর ০১/০৭/১৯৭৮ ইং তারিখ হতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা কর্তৃক ইবতেদায়ী - দাখিল স্তর পর্যন্ত লালাবাজার দাখিল মাদ্রাসা নামে স্বীকৃতি প্রাপ্ত হয়। অতঃপর মাদ্রাসাটি দাখিল স্তর পর্যন্ত এমপিও ভুক্ত হয়। উল্লেখ্য, ১৬ জন ছাত্র নিয়ে স্থানীয় বাহাপুর জামে মসজিদে সর্বপ্রথম অস্থায়ীভাবে মাদ্রাসার পাঠদান কার্যক্রম শুরু হয়।
আলিম স্তর: বিগত ০১/০৭/১৯৯৩ইং তারিখ হতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা কর্তৃক মাদ্রাসাটি আলিম ১ম বর্ষে পাঠদানের অনুমতি লাভ করে এবং ০১/০৭/১৯৯৭ ইং তারিখ হতে আলিম ২য় বর্ষে সাধারণ বিভাগে একাডেমিক স্বীকৃতি লাভ করে।
লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থা যুক্তরাজ্য (অত্র এলাকার প্রবাসী বন্ধুগণ) এর বিশেষ আর্থিক সহযোগিতায় এবং অন্যান্য সকল প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় দীর্ঘ ৮বছর সম্পূর্ণ বেসরকারি ভাবে আলিম শাখা পরিচালনার পর ০১/১০/২০০১ ইং তারিখ হতে মাদ্রাসাটি আলিম স্তরে এমপিও ভুক্ত হয়।
ফাজিল স্তর: মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর দীর্ঘদিনের প্রচেষ্টার পর বিগত ২৩/১১/২০২১ ইং তারিখ হতে অত্র মাদ্রাসা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়,ঢাকা কর্তৃক ফাজিল (স্নাতক) বিএ স্তরে ২২/১১/২০২৫ খ্রি: তারিখ পর্যন্ত ৪ (চার) বছর মেয়াদে পাঠদানের অনুমতি লাভ করে। এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষার্বোড,ঢাকা কর্তৃক ১/৭/২০২৬ ইং তারিখ হতে ৩০/৬/২০২৯ ইং তারিখ পর্যন্ত ৩(পাঁচ) বছরের জন্য স্বীকৃতি লাভ করে।
মাদ্রাসার অবস্থান: মাদ্রাসাটি ঢাকা - সিলেট মহাসড়কের অদূরে কোলাহলমুক্ত ও মনোরম পরিবেশে সিলেট জেলার, দক্ষিণ সুরমা উপজেলাধীন লালাবাজারে অবস্থিত।
মাদ্রাসার অর্জন: “ লালাবাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি” সিলেট সদর উপজেলার অন্তর্ভুক্ত থাকাকালীন ২০০১ সালে উপজেলার শ্রেষ্ট মাদ্রাসার মর্যাদা অর্জন করে এবং জনাব, মাওলানা নূর আহমদ (সহ: মৌলভী ) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সুনাম অর্জন করেন।
শিক্ষা সপ্তাহ ২০২২ সালে অত্র মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক এবং মোঃ মুস্তাকিম দাখিল ১০ম শ্রেণির ছাত্র উপজেলার (মাদ্রাসার) মধ্যে শ্রেষ্ঠ ছাত্রের স্বীকৃতি অর্জন করে।
শিক্ষা সপ্তাহ ২০২৩ ইং সনে অত্র মাদ্রাসা দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি অর্জন করে। মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল লতীফ শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান এর স্বীকৃতি অর্জন করেন। এমনিভাবে অত্র মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক জনাব মোঃ শাহীনুর ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের মর্যাদা অর্জন করেন।
শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং সনে অত্র মাদ্রাসা দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি অর্জন করে। মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক জনাব মোঃ মনঞ্জরুল হক শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের মর্যাদা অর্জন করেন।

Expert Teachers
High quality education system
ICT Enabled
Modern computer lab facilities
Large Library
Vast collection of resources
Playgrounds
Wide space for sports